গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National জম্মু-কাশ্মীরের জঙ্গলে জঙ্গিদের গোপন ডেরা

    জম্মু-কাশ্মীরের জঙ্গলে জঙ্গিদের গোপন ডেরা

    0
    23
    ছবি সৌজন্যে : এক্স

    জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে মিলেছে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ। গোপন সূত্রে খবর পেয়ে রাজৌরির থানামাণ্ডি এলাকার চামরের জঙ্গলে হানা দেয় নিরাপত্তা বাহিনী।

    ওই তল্লাশি অভিযানের সময়েই জঙ্গলের মধ্যে সন্ধান মেলে জঙ্গিদের এই গোপন ডেরার।ওই গোপন আস্তানা থেকে উদ্ধার হয়েছে ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস,আইইডি। পাওয়া গিয়েছে কিছু পোশাক এবং খাবারও। তবে ওই গোপন ডেরায় তখন কোনও জঙ্গিকে পাওয়া যায়নি।রাষ্ট্রীয় রাইফেল্‌স-এর জওয়ানেরা ওই গোপন আস্তানা খুঁজে পাওয়ার পরে জঙ্গলে তল্লাশির পরিধি আরও বড় করেন।কে বা কারা ওই বিস্ফোরক এবং অন্য সামগ্রী জঙ্গলে লুকিয়ে রেখেছিল,তা খুঁজে বার করার চেষ্টা করেন তাঁরা।তবে দীর্ঘ তল্লাশির পরেও সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি। অনুমান করা হচ্ছে,জঙ্গলে সাময়িক আশ্রয় নেওয়ার জন্যই এই আস্তানাটি তৈরি করেছিল জঙ্গিরা।ঘটনাচক্রে,মঙ্গলবার এই রাজৌরি জেলাতেই অনুপ্রবেশের চেষ্টায় নিহত হয় এক জঙ্গি।

    রাজৌরির নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময়েই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় ওই জঙ্গি।ওই নিহত জঙ্গির পরিচয় প্রকাশ করেছে সেনা। হামজ়া ইউসূফ নামে ওই জঙ্গি পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা।পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার সক্রিয় সদস্য ছিল ওই জঙ্গি।