
এসআইআর-র ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের নিস্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির পর ফের বৈঠক হয়েছে কলকাতা হাইকোর্টে। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনার।
১১ মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশের পর ওই নির্দেশিকাকে বাস্তবায়িত করতেই এই বৈঠক। বৈঠকে ৬০ লক্ষ বিচারাধীন এর মধ্যে কত নিষ্পত্তি হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে বলে, খবর সূত্রের। জানা যাচ্ছে, এখনও প্রায় ১৫ লক্ষের নিষ্পত্তি হয়েছে। যদিও সুপ্রিম কোর্টে গত শুনানিতে কমিশন জানিয়েছিল সেই সংখ্যা প্রায় ১০ লক্ষ।
এছাড়া, যে ভোটারদের নিষ্পত্তির হয়েছে কবে সেই তালিকা সাপ্লিমেন্টারি ভাবে প্রকাশিত করা যাবে, কোন প্রক্রিয়ায় সেগুলো হবে এই বিষয়ে বৈঠক হয়েছে বলে খবর। এছাড়া যাদের নিষ্পত্তি হয়েছে তাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে যাতে তালিকা প্রকাশ করা যায় সেই কথাও বিচারপতি বলেছেন বলে, খবর সূত্রের।








