গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata পুলিশ আধিকারিকদের বদলি, রিপোর্ট তলব কমিশনের

    পুলিশ আধিকারিকদের বদলি, রিপোর্ট তলব কমিশনের

    0
    40
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মার্চ মাসে কোন কোন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে, এ বার সেই রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশকে এই মর্মে চিঠি পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
    একই সঙ্গে কোনও পুলিশ আধিকারিকের অবসরের পরে তাঁকে কোনও পদ দেওয়া হয়েছে কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে। রাজ্য পুলিশের এডিজি লিগ্যাল এবং পুলিশের নোডাল অফিসারকে চিঠি পাঠিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। ২৮ ফেব্রুয়ারির পর রাজ্যে কোন কোন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে, সেই তালিকা বদলি-নির্দেশিকার প্রতিলিপি-সহ কমিশনের কাছে জমা দিতে হবে। অবসরের পরে কোনও পুলিশ আধিকারিককে বর্তমানে কোনও পদ দেওয়া হয়েছে কি না, তা-ও জানাতে বলা হয়েছে।
    ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে রাজ্য পুলিশকে আরও একটি চিঠি পাঠিয়েছে কমিশন। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে অশান্তির সময় থানার দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।