গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment লাল হিল পরে মঞ্চে নাচ অক্ষয়ের

    লাল হিল পরে মঞ্চে নাচ অক্ষয়ের

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স

    এক রিয়্যালিটি গেম শোয়ের গ্র্যান্ড ফিনালেতে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার। আর সেই ভরা মঞ্চে সকলের সামনে লাল হিল পরে পাক্কা এক মিনিট নাচতে হয়েছে বলিউডের খিলাড়িকে। তারপরই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই মুহূর্ত।

    হাই হিল পরে লাল পরী গানে অক্ষয় কুমারের উদ্দাম নাচ দেখে তাজ্জব জ্যাকলিন ফার্নান্ডেজ, ভূমি পেডনেকর সহ ফারাহ খান। একইসঙ্গে হিল পরে আক্কির নাচ উপভোগ করেছেন প্রত্যেকে। মজার বিষয়, এই ঘটনার নেপথ্যে রয়েছে এক গোপন রহস্য। বলা ভালো নিজের পকেট বাঁচাতেই হিল পরে নৃত্যপ্রদর্শনের চ্যালেঞ্জ গ্রহণ করতে বাধ্য হয়েছেন অক্ষয়।আর এই চ্যালেঞ্জ ছুড়েছেন, কিক নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ।অক্ষয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল ভূমি আর জ্যাকলিনের। নায়িকাদের সঙ্গে সবসময় মজা করেন। এবার বল যখন তাঁদের কোর্টে তখন অক্ষয়ের থেকে একেবারে সুদে-আসলে নিংড়ে নেওয়ার পালা। তাই শাস্তি স্বরূপ লাল হিল পরে নাচের চ্যালেঞ্জ দেন শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন।

    এখানেই শেষ নয়, শর্ত অনুযায়ী, এক মিনিট হাই হিল পরে নাচতে হবে, যদি মাঝপথে থেমে যান তাহলে জ্যাকলিনের অ্যাকাউন্টে দিতে হবে এক লক্ষ টাকা। প্রথমে অক্ষয় একটু ইতস্তত করে বলেন, আমি কি পাগল নাকি? যদি পা মচকে যায়, আমি জীবনে কখনও এটা করিনি, খুব ভয় লাগছে। ফারাহ খান অক্ষয়কে উৎসাহ দেন এবং শেষ পর্যন্ত জ্যাকলিনের সাহায্যে অক্ষয় হাই হিলও পায়ে গলিয়ে নেন। এরপর হাউজফুল ফোর-এর লাল পরী গানে নাচ শুরু করেন আক্কি। পরে অবশ্য ফারাহ আর ভূমিও তাঁর সঙ্গে যোগ দেন।