গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ‘ঐক্যবদ্ধ প্রয়াস’, মুখ্যমন্ত্রীদের বৈঠকে মোদী

    ‘ঐক্যবদ্ধ প্রয়াস’, মুখ্যমন্ত্রীদের বৈঠকে মোদী

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    টিম ইন্ডিয়ার মত ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সকলকে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    শুক্রবার রাতে ভিডিয়ো কনফারেন্সিং মাধ্যমে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেছেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলম, অসম, পুদুচেরি বাদে সব মুখ্যমন্ত্রীরা তাতে যোগ দিয়েছিলেন। সরকারের তরফে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলার জেরে সৃষ্ট যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং তার জেরে জ্বালানি তেল, গ্যাসের সঙ্কট মোকাবিলায় রাজ্যগুলি কতটা প্রস্তুত, তা নিয়ে মুখ্যমন্ত্রীদের পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী।
    আলোচনা হয়েছে পরবর্তী করণীয় সম্পর্কে। আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার কারণে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ ভোটমুখী রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে অংশ নিতে না পারায় মুখ্যসচিবদের বৈঠকের সিদ্ধান্ত প্রয়োজনীয় পদক্ষেপ জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত ছিলেন।