গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata দাপিয়ে বেড়ালেন, ভবানীপুরে প্রচারে বললেন শুভেন্দু

    দাপিয়ে বেড়ালেন, ভবানীপুরে প্রচারে বললেন শুভেন্দু

    0
    18
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ভবানীপুরে দাপিয়ে বেড়ালেন। ভবানীপুরের চেতলা এলাকায় প্রচার শেষে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার বিকেলে আলিপুর সার্ভে বিল্ডিং থেকে প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগের পাশাপাশি সব বয়সী মানুষের সঙ্গে কথা বলেছেন। এরপর চেতলা হাট রোডে প্রচারের সময় কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক জয় বাংলা স্লোগান দিতে থাকেন।

    শুভেন্দু অধিকারীর মিছিল থেকে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। সাময়িকভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরপরেই চেতলায় দাড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেনই। প্রচারে ৩ হাজার মানুষের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    সবাই বলছেন ঠিক লোককে ভবানীপুরে পাঠিয়েছেন। ২ নৌকায় পা দিলে ডোবার সম্ভাবনা বেশি। পাল্টা খোঁচা দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন ভোট তো দেবেন মানুষ। তারাই ঠিক করবেন কাকে ভোট দেবেন, আর কাকে না।