গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata শিল্পপতি পবন রুইয়া গ্রেফতার

    শিল্পপতি পবন রুইয়া গ্রেফতার

    0
    15
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযানের পর এ বার ৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় শিল্পপতি পবন রুইয়াকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা।

    মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালে বিধাননগরের ইকো পার্ক থানায় জনৈক স্বপনকুমার মণ্ডলের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতেই এই গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ।অভিযোগ, দেশ জুড়ে বিভিন্ন অনলাইন প্রতারণার টাকা ঢুকেছে পশ্চিমবঙ্গের শিল্পপতি পবন রুইয়া এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।অভিযোগের তদন্তে নেমে প্রাথমিক ভাবে ৩১৫ কোটি টাকার হদিস পান সাইবার বিশেষজ্ঞেরা।তার পরেই গত নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে পবনদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তাতে দাবি করা হয়, পবন এবং তাঁর পরিবারের অনেকের নামে বহু ভুয়ো সংস্থা,শেল কোম্পানি রয়েছে। সেই সমস্ত সংস্থার অ্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা জমা রাখা হয়েছে। তদন্তকারীরা পবনের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন সে সময়।পবন রুইয়া ছাড়াও এই মামলায় নাম জড়িয়েছে তাঁর পুত্র রাঘব এবং কন্যা পল্লবী রুইয়ার। পবন রুইয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সক্রিয় হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ বিভাগ। কিন্তু আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পবন রুইয়ারা। ডিসেম্বরে তাঁদের সেই আবেদন মঞ্জুর করেছিল উচ্চ আদালত। তবে বেঁধে দিয়েছিল শর্ত।জেলা আদালতে তাঁদের পাসপোর্ট জমা রাখতে হবে।

    ২০২৪ সালে স্বপনের দায়ের করা অভিযোগের তদন্তে নামার পরে সাইবার সেলের কাছে ১৯০০-এর বেশি ভুক্তভোগী এনসিআরপি-র মাধ্যমে সাইবার প্রতারণার অভিযোগ জানিয়েছেন রুইয়া পরিবারের বিরুদ্ধে। মোট প্রতারণার অঙ্ক অন্তত ৬০০ কোটি বলে পুলিশের দাবি।