গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন শীর্ষ কোর্টের বিচারপতির

    নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন শীর্ষ কোর্টের বিচারপতির

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভারতের নির্বাচন কমিশনকে অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে হবে এবং কোনও রাজনৈতিক প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত হওয়া চলবে না,এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না। নির্বাচন কমিশন ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলির স্বায়ত্তশাসনের গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেছেন।

    তিনি বলেছেন,এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এই প্রতিষ্ঠানগুলি যেন স্বাধীনভাবে কাজ করে এবং কোনও রাজনৈতিক প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত না হয়। বিচারপতিদের সিনিয়রিটি অনুযায়ী নাগরত্নার ২০২৭ সালের সেপ্টেম্বরে প্রধান বিচারপতি হওয়ার কথা‌‌। সেক্ষেত্রে তিনি হবেন ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি।সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না পাটনায় চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে অধিকারের ঊর্ধ্বে সাংবিধানিকতা,কেন কাঠামো গুরুত্বপূর্ণ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মুখ খোলেন।‌

    উল্লেখ্য,নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য গুলির তিনি এমন সময় করেছেন যখন ওই সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে একদিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে  তুমুল লড়াই চলছে। সেই লড়াই পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টেই। অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইনপিচমেন্ট প্রস্তাব আলোচনার জন্য বিবেচনাধিন। ভারতে এই প্রথম কোন মুখ্য নির্বাচন কমিশনারকে সংসদে অভিশংসনের প্রক্রিয়া আলোচনাধীন।