গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ইরানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করল মার্কিন সেনা

    ইরানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করল মার্কিন সেনা

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের মাটিতে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে নিখোঁজ পাইলটকে উদ্ধার করেছে মার্কিন সেনা। শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন সেনার একটি এফ-১৫ ই যুদ্ধবিমান। ইরানের মাটিতে ভেঙে পড়েছিল সেটি।

    বিমানের এক পাইলটকে উদ্ধার করতে পারলেও, ওই বিমানেরই অন্য পাইলটের কোনও খোঁজ মিলছিল না। তার পর থেকেই পাইলটকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছিল আমেরিকা। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই পাইলটকে উদ্ধার করেছে মার্কিন সেনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাইলট উদ্ধারের কথা ট্রুথ সোশ্যালে জানিয়ে বলেছেন, পাইলটকে খুঁজে পেয়েছেন। গত কয়েক ঘণ্টা ধরে রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়েছে শত্রুপক্ষের মাটিতে। তাঁকে অবশেষে উদ্ধার করা গিয়েছে। অত্যন্ত খুশি। পাইলট নিরাপদে রয়েছেন। তাঁকে সুরক্ষিত অবস্থায় ইরানের মাটি থেকে উদ্ধার করা হয়েছে।

    এদিকে রিপোর্ট অনুযায়ী, মার্কিন সেনার বিশেষ বাহিনী ইরানের মাটিতে ঢুকে পাইলটের খোঁজে তল্লাশি শুরু করে। তাদের লক্ষ্য করে একের পর এক বোমাবর্ষণ করা হয়। কিন্তু সেই হামলার মধ্যেও পাইলটকে খুঁজে বার করে তারা। প্রসঙ্গত, ভেনিজ়ুয়েলায় যে ভাবে প্রিসিশন অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসে মার্কিন বাহিনী, ইরানের মাটিতেও সে রকম প্রিসিশন অভিযান চালানো হয় পাইলটকে উদ্ধারের জন্য। এর আগে মার্কিন বাহিনীর এফ-১৫ই বিমানকে মধ্য ইরানের বোয়ার -আহমাদ প্রদেশের কাছে গুলি করে নামানোর দাবি করে ইরান। এক পাইলটকে উদ্ধার করে মার্কিন সেনা। কিন্তু ওয়েপন সিস্টেম অফিসার তথা আর এক পাইলট নিখোঁজ হয়ে যান।