
বয়স ৩৯ পেরিয়েছে,ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে গেলেও জাতীয় দল উরুগুয়েকে ২০২৪ সালে বিদায় বলে দিয়েছেন।
কিন্তু সামনে বিশ্বকাপ বলেই কি না দেশের হয়ে আবারও খেলার টান অনুভব করছেন লুইস সুয়ারেজ। তাই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি সুয়ারেজ।সম্প্রতি উরুগুয়ের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুয়ারেজ জানিয়েছেন, দল চাইলে তিনি অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে প্রস্তুত। সুয়ারেজের এই মন্তব্যে তাকে আবারও বিশ্বকাপে দেখার সম্ভাবনা জোরালো হলো।উল্লেখ্য ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মন্তেভিদিওতে সংবাদ সম্মেলনে কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেন সুয়ারেজ। তখন তিনি বলেছিলেন, সময় হয়েছে সরে দাঁড়ানোর।জাতীয় দল থেকে অবসর নেওয়ার সাহস অর্জন করতে পেরেছেন।এর চার দিন পর ৭ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের ,কনমেবল সপ্তম রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে পুরো ম্যাচ খেলেই উরুগুয়ের জার্সিকে বিদায় জানান সুয়ারেজ।
তবে বিশ্বকাপের বছরে আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন। সুয়ারেজ বলেছেন, জাতীয় দল সব সময়ই এমন এক জায়গা, যেখানে থাকতে চান।









