
মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে ফেরার পথে প্রচন্ড গরমে ক্লান্তি মেটাতে ওআরএস ভেবে ভুল করে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১৬ জন তৃণমূল কর্মী। বাঁকুড়ার ছাতনার সভা থেকে সেই প্রসঙ্গে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে কোনও কিছু বাইরে খাওয়ার আগে দেখে খেতে।
জানা গিয়েছে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সভা শেষে বাসে ঝাড়গ্রামের মানিকপাড়ায় ফিরছিলেন। প্রচন্ড গরমে ক্লান্তি মেটাতে বাসেই থাকা প্যাকেট ওআরএস ভেবে জলের সঙ্গে পান করেন। এরপরেই একে একে অসুস্থ হতে শুরু করেন তৃণমূলকর্মীরা। সঙ্গে সঙ্গে তাদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়। কীভাবে বাসের মধ্যে ওই কীটনাশক এল তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কেউ ইচ্ছে করে ওই কীটনাশক রেখেছিল কিনা, নাকি নিতান্তই দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সেই প্রসঙ্গ টেনে সাবধান করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মী, ডাক্তার, প্রশাসনিক কর্তারা সাবধন। তাঁরা উল্টোপাল্টা জিনিস যেন না খায়। কারণ তাঁদের ২৪ ঘণ্টা কাজ করতে হবে।









