গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home East Burdwan হুমায়ুনের ভিডিও মিথ্যে প্রমাণের চেষ্টা, মোদী-শাহকে তোপ মমতার

    হুমায়ুনের ভিডিও মিথ্যে প্রমাণের চেষ্টা, মোদী-শাহকে তোপ মমতার

    0
    50
    ছবি সৌজন্যে :ফেসবুক

    হুমায়ুন কবিরের ভিডিও মিথ্যে প্রমাণ করতে আসনে নেমেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। নাম করে খণ্ডঘোষের সভা থেকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি হিন্দু-মুসলিমের ভোট ভাগ করতে হাজার কোটি টাকা ডিল হয়েছে।

    তৃণমূল নেত্রীর কথায় যে করেছে সে নিজেই বলছে ভিডিওটা সত্যি। অথচ হুমায়ুনের ভিডিও মিথ্যে তা প্রমাণ করতে আমোদি-প্রমোদী বাবুরা আসরে নেমেছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ-র নাম না করে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এঁরা বলছেন ভিডিওটা নাকি আর্টিফিশিয়াল।

    শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। এরপরেই আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসব করে টাকা খরচ না করে পেট্রোল-ডিজেল, গ্যাসের দাম যখন বাড়ে তখন তো কমাতে পারেন। তাতে তো মানুষের উপকার হয়।