
নির্বাচন শেষ হলে পরদিনই গ্যাসের দাম ২ হাজার, পেট্রোল-ডিজেল ২০০ টাকা করে দেবে কেন্দ্র। পেট্রোল-ডিজেলে অন্তঃশুল্ক কমানোর দিনেই বিনপুরের সভা থেকে পাল্টা দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে আক্রমণ করে তাঁর দাবি এরা শুধু অপেক্ষা করছে ভোট শেষ হওয়ার। এরপরেই তিনি চ্যালেঞ্জ করে বলেছেন ক্ষমতা থাকলে বিজেপি নেতারা বলুন আগামী ৫ বছরে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বাড়বে না। ক্ষমতা থাকলে বিজেপি নেতারা মানুষকে লিখিত প্রতিশ্রুতি দিক।
তাঁর কথায় বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, কাজের কাজ করে না। গ্রামের দিকে গেলেই বোঝা যায় মানুষের জন্য কারা উন্নযন করছে আর কারা বিভেদ সৃষ্টি করছে।









