গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Jhargram বিজেপির সংকল্প মানে গরুর গাছে ওঠার গল্প: মমতা

    বিজেপির সংকল্প মানে গরুর গাছে ওঠার গল্প: মমতা

    0
    33
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বিজেপির সংকল্প মানে গরুর গাছে ওঠার গল্প। ঝাড়গ্রামের সভা থেকে ইস্তেহার নিয়ে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    খোঁচা দিয়ে বলেছেন ইলেকশনের আগে হাজার, ইলেকশনের পরে বুলডোজার। তৃণমূল নেত্রীর কথায় বিজেপি এই দেব সেই দেব বলে সব কেড়ে নেবে। অথচ তার সরকার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্য সাথী যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সবই চালিয়ে যাচ্ছে।

    নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেওয়ার কথা বলে কালো টাকা ঢুকিয়ে দেবে। তিনি আরও বলেছেন সাপকে বিশ্বাস করা গেলেও বিজেপিকে বিশ্বাস করা যায় না। কারণ বিজেপি দেশ, সংবিধান সবকিছু ধ্বংস করেছে।