গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment ৩০০০ কোটি : সেরা ফ্র্যাঞ্চাইজি, ধুরন্ধর

    ৩০০০ কোটি : সেরা ফ্র্যাঞ্চাইজি, ধুরন্ধর

    0
    13
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ধুরন্ধর দ্য রিভেঞ্জ ঝড় অব্যাহত। পয়লা সপ্তাহ থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছে এই সিনেমা। পঁচিশ সালের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর-এর প্রথমভাগের পারফরম্যান্স পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে, সিক্যুয়েলও দৌড়বে।১৯ মার্চ, মুক্তির মাত্র চার সপ্তাহের ব্যবধানে সেই ভবিষ্যদ্বাণীই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল।

    মোটে ২ সপ্তাহে বিশ্বজুড়ে ১৫০০ কোটির ব্যবসা করেছিল ধুরন্ধর সিক্যুয়েল। তৃতীয় সপ্তাহে বক্স অফিসের বাপ খেতাব জিতে এবার চতুর্থ সপ্তাহেও দাপট ধরে রেখেছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। তিন হাজার কোটির ব্যবসা দিয়ে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করা দুই সিনে ফ্র্যাঞ্চাইজি পুষ্পা এবং বাহুবলী’র রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছে ,ধুরন্ধর দ্য রিভেঞ্জ। যা কিনা বলিউডের ইতিহাসে অন্যতম মাইলফলক বললেও অত্যুক্তি হয় না।মার্চ মাসে দেশজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। রিলিজের দিনই ভারতে ১০২.৫৫ কোটির ব্যবসা করে বলিউড তো বটেই, এমনকী একাধিক মেগাবাজেট এবং আন্তর্জাতিক আঙিনায় ঝড় তোলা দক্ষিণী সিনেমার রেকর্ড ভেঙে সর্বকালের সেরা ব্যবসা করা হিন্দি ছবির খেতাব জিতে নিয়েছিল রণবীর সিং অভিনীত ছবি।

    এবার রিপোর্ট রীতিমতো চমকে দেওয়ার মতো,খবর,২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর এবং ২০২৬ সালের মার্চে রিলিজ করা দ্বিতীয় ভাগ ধুরন্ধর দ্য রিভেঞ্জ বিশ্বজুড়ে সম্মিলিতভাবে ৩ হাজার ১৯.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে, যা বাহুবলী এবং পুষ্পা দুটো সিনেমার মোট আয়ের চেয়েও অনেকটা এগিয়ে। উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই দক্ষিণী সিনেমাও দু’ভাগে মুক্তি পেয়েছিল। আর পুষ্পা এবং বাহুবলী’র সিক্যুয়েলও প্রথমভাগের মতোই আন্তর্জাতিক আঙিনায় ঝড় তুলেছিল। তবে এবার সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল ধুরন্ধর দ্য রিভেঞ্জ।