গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা,হুঁশিয়ারি ইরানের

    স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা,হুঁশিয়ারি ইরানের

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ,আইআরএনএ জানিয়েছে,পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বানের প্রেক্ষাপটে ইরান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইসমাইল বাঘাই বলেছেন, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষায় ইরান প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের সরকার গুরুতরভাবে বিভক্ত অবস্থায় রয়েছে।এই অবস্থায় ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ আলোচনার বিষয়ে মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, কূটনীতি হলো জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায়।

    যখনই মনে করা হবে,এটি ব্যবহারের প্রয়োজনীয় ও যৌক্তিক পরিবেশ তৈরি হয়েছে, তখনই পদক্ষেপ নেওয়া হবে।