গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata কংগ্রেস সমর্থক খুনে গ্রেফতার ৩, তৃণমূলকে তোপ রাহুলের

    কংগ্রেস সমর্থক খুনে গ্রেফতার ৩, তৃণমূলকে তোপ রাহুলের

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আসানসোলে কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়কে খুনে তৃণমূলের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে রাহুল গান্ধী লিখেছেন বাংলায় গুন্ডারাজ চলছে।

    ধমকানো, খুন তৃণমূলের চরিত্র হয়ে উঠেছে। মৃতের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি আর্থিক সাহায্যের দাবি তুলেছেন রাহুল গান্ধী। এদিকে খুনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে আসানসোল সাউথ থানার পুলিশ। ধৃতদের মধ্যে এক নাবালকওরয়েছে। শুক্রবার রাতে জন্মদিনের পার্টি থেকে গাড়ি করে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। তা নিয়ে কংগ্রেস সমর্থকের সঙ্গে বচসা বাধে। অভিযোগ এরপর যুবকরা গাড়ির পিছনে ধাওয়া করে আবাসন পর্যন্ত আসে। আবাসনের গেটের সামনে দেবদীপ চট্টোপাধ্যায়কে স্ত্রী, ছেলের সামনে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে শনিবার থানার সামনে দেহ রেখে বিক্ষোভদেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এমনটাই জানিয়েছেন ডিসি ধ্রুব দাস।