গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment বিদ্যা বালানের সঙ্গে কমেডি ড্রামায় অক্ষয়

    বিদ্যা বালানের সঙ্গে কমেডি ড্রামায় অক্ষয়

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার আবারও নিজের সেই চেনা রূপে দর্শকের মাঝে ধরা দিয়েছেন। সম্প্রীতি তার অভিনীত এবং প্রিয়দর্শন পরিচালিত নতুন সিনেমা ভূত বাংলা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।

    হরর-কমেডি ছবিটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ১০৬ কোটি টাকার বেশি আয় করে নতুন রেকর্ডের পথে হাঁটছে। এরই মধ্যে নতুন সুখবর নিয়ে হাজির হলেন অক্ষয় কুমার। বিদ্যা বালানের সঙ্গে নতুন একটি নতুন কমেডি ছবির কথা জানিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে প্রকল্পটি নিশ্চিত করেছেন।তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বিমানে ওঠার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।পোস্টের ক্যাপশনে ৫৮ বছর বয়সী অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন, তারা বাজমীর পরবর্তী ছবির জন্য কেরালা যাচ্ছেন। তিনি এটিকে বিদ্যার সঙ্গে তার চতুর্থ ছবি হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন,তাদের জুটি সৌভাগ্য বয়ে আনবে।পোস্টটিতে এই প্রকল্প সম্পর্কে প্রথম সরাসরি আপডেটও দেওয়া হয়েছে, যেখানে দুই অভিনেতাকে একসঙ্গে শুটিংয়ের জন্য বের হতে দেখা গিয়েছে।এর আগে ২০০৭ সালে এ জুটির মুক্তিপ্রাপ্ত ভুল ভুলাইয়া ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। একই বছর তারা,হে বেবি ছবিতেও একসঙ্গে কাজ করেন। এরপর তারা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মিশন মঙ্গল ছবিতে একসঙ্গে ফিরে আসেন।

    তাদের অতীতের ছবিগুলো কমেডি থেকে ড্রামা পর্যন্ত বিভিন্ন ঘরানার, আর একারণেই তাদের সাম্প্রতিক ঘোষণাটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বাজমীর এই ছবিটি তাদেরকে আবারও একসঙ্গে একটি কমেডি-ড্রামায় নিয়ে আসছে।