গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ঠনঠনিয়ায় পুজো দিয়ে রোড শো মোদীর, চক্রবেড়িয়ায় মমতা

    ঠনঠনিয়ায় পুজো দিয়ে রোড শো মোদীর, চক্রবেড়িয়ায় মমতা

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বনগাঁ, আরামবাগে প্রচার সেরে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে কলকাতায় রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে ঠনঠনিয়া কালীমন্দিরে পৌঁছন প্রধানমন্ত্রী। এরপর ৩০০ টাকার ডালিতে জবা, রজনীগন্ধা, পদ্ম, আকন্দ ফুলের মালা নিয়ে মন্দিরে পুজো দিয়েছেন নরেন্দ্র মেদীী। বাইরে তখন উৎসুক জনতার ভিড়।

    পুজো দেওয়ার বিডন স্ট্রিট থেকে গাড়িতে ওঠেন। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় এবং শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর সমথর্নে রোড শো করেন। বিডন স্ট্রিট থেকে খান্না পর্যন্ত রাস্তার দুধারে কার্যত মানুষের জনজোয়ারে ভেসে যায়। হুড খোলা গাড়ি থেকে সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সেই চক্রবেড়িয়ায় পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সভা থেকে ইচ্ছাকৃতভাবে তাঁর সভাস্থলের কাছে মাইক লাগিয়েছে বলে অভিযোগ করে সভা মঞ্চ থেকে ফিরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় ভবানীপুরে। শনিবার যে জায়গায় সভা বাতিল করেছিলেন, সেই চক্রবেড়িয়া থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুধারে মানুষের সঙ্গে জনসংযোগও করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।