
দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অন্তত ৫ হাজার নেতা-কর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন কোনও রকম ঔদ্ধত্য নয়, মাটির সঙ্গে মিশে মানুষের দরজায় যাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ছাব্বিশের নির্বাচনের আগে কার্যত একদফা প্রস্ততি থেকে সেরেছেন তিনি। সেখানেই স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন মানুষের সঙ্গে কথা বলার সময় যেন কেউ কোন পরাম ঔদ্ধতা না দেখান। মানুষের ব্যবহারই তাঁর পরিচয় সেকথা স্মরণ করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের কাছে যেতে হবে রাজনৈতিক পরিচয় ভুলে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোড়া কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উন্নয়নের পাঁচালির সঙ্গেই চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সংলাপ। সেকথাও স্পষ্ট করেছেন।









