
কংগ্রেসকে আক্রমণ করলেও অধীর চৌধুরিকে শক্তিশালী নেতা বলে সম্বোধন করেছেন শুভেন্দু অধিকারী।শনিবার সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারী বলেছেন কংগ্রেস ঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু।
আর যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরিকে সরানো হয়েছে, সেদিন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সিগনাল দিয়েছেন মমতার বিরুদ্ধে লড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ে প্রিয়রঞ্জন দাশমুন্সি, সোমেন মিত্র, গনিখান চৌধুরি, প্রণব মুখোপাধ্যায়ের পর শক্তিশালী নেতা হলেন অধীর চৌধুরি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় যদি কংগ্রেস সত্যি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ত, তবে অধীর চৌধুরিকে সরানো হত না।






