গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National মনমোহনের মৃত্যুর পরই বিদেশে রাহুল, নিশানা প্রণব-কন্যার

    মনমোহনের মৃত্যুর পরই বিদেশে রাহুল, নিশানা প্রণব-কন্যার

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স
    প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের পরেই রাহুল গান্ধী কিভাবে বিদেশ ভ্রমণে চলে গেলেন। এমনই প্রশ্ন তুলেছেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।মনমোহন সিংয়ের প্রয়াণের পর তাঁকে নিয়ে বিস্তর রাজনীতির টানাপড়েন হয়েছে।
    কংগ্রেস অভিযোগ করেছিল, মনমোহন সিংয়ের সমাধি এবং স্মৃতিসৌধ নিয়ে কেন্দ্রের অবস্থান অপমানজনক। নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে অপমান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। কিন্তু শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এবার কংগ্রেসকেই পাল্টা নিশানা করেছেন।শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেছেন, একজন সাধারণ নাগরিক হিসাবে এই প্রশ্নটা করতে তিনি বাধ্য হচ্ছেন। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গিয়েছেন। গোটা দেশ শোকপ্রকাশ করছে। সেই প্রাক্তন প্রধানমন্ত্রী আবার রাহুল গান্ধীর দলেরই এত বড় নেতা। ঠিক সেসময় নতুন বছর উদযাপনের জন্য বিদেশে যাওয়ার কি খুব দরকার ছিল। আর কটা দিন অপেক্ষা করলে কি আকাশ ভেঙে পড়ত।
    তাঁর দাবি, মনমোহন সিংয়ের অস্থিভস্ম সংগ্রহের সময়ও কোনও কংগ্রেস নেতা ছিলেন না। সেটাও আপত্তিজনক।এর আগে তাঁর বাবার প্রয়াণের পর কংগ্রেস নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা।