গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ন’রাজ্যে শৈত্যপ্রবাহ, উত্তরপ্রদেশে মৃত ৪ 

    ন’রাজ্যে শৈত্যপ্রবাহ, উত্তরপ্রদেশে মৃত ৪ 

    0
    129
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রবল ঠান্ডায় একদিনে উত্তরপ্রদেশে ৪ জনের মৃত্যু হয়েছে।জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাতের জেরে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে হু-হু করে তাপমাত্রা নামছে।
    কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি রাজ্যে ঘন কুয়াশার সতর্কতাবার্তাও দিয়েছে মৌসম ভবন। বুধবার মৌসম ভবন জানিয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ ন’রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে।উত্তরপ্রদেশে কয়েক দিন ধরেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যের ১৬ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টা হাড়কাঁপানো ঠান্ডা থাকবে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে।অন্যদিকে, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ৩৫টি শহরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। আবার তামিলনাড়ুর উটিতে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যে নেমেছে। দেশের ১৭ রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
    অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ জানুয়ারি বিহার, হিমাচল, উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরায় কুয়াশার দাপট চলবে।