
আবারও কেদারনাথে আছড়ে পড়েছে এয়ার অ্যাম্বুলেন্স। শনিবার ঋষিকেশ এইমস-র হেলিকপ্টারটি কেদারনাথে হেলিপ্যাডে নামার ঠিক আগে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাচক্রে হেলিপ্যাডের থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে আছড়ে পড়েছে হেলিকপ্টারটি। জানা যাচ্ছে, ওই কপ্টারটি এমারজেন্সি মেডিক্যাল সার্ভিসে যুক্ত ছিল।
এক রোগীকে নিয়ে যাওয়ার জন্য কেদারনাথে এসেছিল। ঋষিকেশ থেকে আসা ওই কপ্টারে ছিলেন ২ জন ডাক্তার এবং পাইলট সহ মোট পাঁচজন। গাড়োয়ালের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডের জানিয়েছেন, হেলিকপ্টারের পিছনের অংশটি ওপরে থাকতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তাতেই এই কপ্টার বিপর্যয় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এই ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী দল। দ্রুত পাঁচজনকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন।








