
সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ তাদের ম্যানেজার লরাঁ ব্লাঁ এবং তার কোচিং স্টাফকে বরখাস্ত করেছে।ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, আল-ইত্তিহাদ প্রথম দলের হেড কোচ মি. লরাঁ ব্লাঁ এবং তার কোচিং স্টাফের সাথে চুক্তি সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
ক্লাব আরো উল্লেখ করেছে যে তারা নতুন এমন প্রযুক্তিগত স্টাফ খুঁজছে, যারা ক্লাবের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মানানসই হবে।উল্লেখ্য,ফরাসি কোচ ব্লাঁ গত বছরের জুলাইয়ে আল ইত্তিহাদের দায়িত্ব নেন এবং তার নেতৃত্বে দল এক সিজনে লিগ চ্যাম্পিয়নশিপ ও কিংস কাপ জেতে।তবে নতুন সিজনে দলের শুরুটা ভালো হয়নি।
আল ইত্তিহাদ সৌদি সুপার কাপের সেমিফাইনালে হেরে বাদ পড়ে এবং পরে লিগ ম্যাচে আল-নাসরের কাছে ২-০ গোলে হেরে যায়। ম্যাচে গোল দুটি করেন ক্রিস্তিয়ানো রোনালদো ও সাদিও মানে। উল্লেখ্য বর্তমানে লিগে তৃতীয় স্থানে রয়েছে আল ইত্তিহাদ।তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর।









