
লাগাতার একটানা বৃষ্টিতে ডুবে গিয়েছে বাঁকুড়ার শিলাবতীর সিমলাপাল সেতু। যারফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের।
বিপদজনক অবস্থায় থাকা ওই সেতু দিয়ে পারাপার করতে গিয়ে সেতুর উপর আটকে যায় তিনটি ট্রাক। ট্রাকে থাকা ব্যক্তিদের পরে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। শুধু সিমলাপাল সেতুই নয় শিলাবতী নদীর জলে ডুবেছে ভেলাইডিহা সেতুও।
বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর থাকা অন্যতম গুরুত্বপূর্ণ সেতু সিমলাপাল সেতু। তবে সেতুর উপর জল উঠে পড়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে অসংখ্য সাধারণ মানুষ।






