গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata অতি ভারী বৃষ্টি-ঝড় ৫ জেলায়! ভিজবে কলকাতাও

    অতি ভারী বৃষ্টি-ঝড় ৫ জেলায়! ভিজবে কলকাতাও

    0
    127
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বর্ষা আগমনের পর থেকেই টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ শহরতলি। বৃহস্পতিবারও সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার।
    বেলা বাড়লেও রোদের দেখা নেই। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর যারফলে একধাক্কায় কমেছে তাপমাত্রার পারদও।  বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দেশে মৌসুমি অক্ষরেখার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এ সবের জেরেই আপাতত সপ্তাহভর বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রও উত্তাল থাকবে।
    এ নিয়ে মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।