গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International ১৪ হাজার কর্মী ছাঁটাই অ্যামাজনে, খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু

    ১৪ হাজার কর্মী ছাঁটাই অ্যামাজনে, খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু

    0
    146
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    খরচ বাঁচাতে ২০২৫ সালে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক সংস্থা অ্যামাজন।

    যাদের ছাঁটাই করা হবে, তাঁরা সকলেই উচ্চপদস্থ বা ম্যানেজার পদে কর্মরত। নতুন করে কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে চারিদিকে। বর্তমানে অ্যামাজনে ম্যানেজার পদে কর্মরত রয়েছেন প্রায় ১ লক্ষ ৬ হাজার জন। কিন্তু কর্মীকে ছাঁটাইয়ের পরে সেই সংখ্যা কমে দাঁড়াবে ৯১ হাজার ৯৩৬ জনে। করোনা অতিমারি চলাকালীন অ্যামাজনের কর্মী সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের শেষে তাদের কর্মীসংখ্যা দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ।

    তবে তার পর একাধিক বার কর্মী ছাঁটাইয়ের পথে এগিয়েছে বহুজাতিক সংস্থাটি।