গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International আমেরিকা-চিনকে নিশানা রাষ্ট্রপুঞ্জের

    আমেরিকা-চিনকে নিশানা রাষ্ট্রপুঞ্জের

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকা এবং চিন- দুই শক্তি কখনই বিশ্বব্যাপী সমস্যার সমাধান করতে পারে না! এমনই মনে করেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস।
    তাঁর মতে, দুই শক্তির আস্ফালন বা প্রতিদ্বন্দ্বিতার প্রভাব বিশ্বকে বিভক্ত করবে, কোনও সমস্যার সমাধান নয়। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব পদে এটাই গুতেরেসের শেষ বছর। চলতি বছরের শেষে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ তাঁর উত্তরসূরি ঘোষণা করতে পারেন। শেষ বছরের কার্যক্রম শুরুর মুখে সাংবাদিক বৈঠকে আমেরিকা এবং চিন নিয়ে নিজের আশঙ্কার কথা প্রকাশ করেছেন গুতেরেস।
    তাঁর মতে, কোনও একটি শক্তির সিদ্ধান্তের মাধ্যমে বৈশ্বিক সমস্যার সমাধান হবে না। তাঁর কথায়,  বিশ্বে দু’টি মেরু রয়েছে। একটি আমেরিকার দিকে ঝুঁকে, অন্যটি চিনকেন্দ্রিক। যদি একটি স্থিতিশীল চাওয়া হয়, এমন বিশ্ব দরকার, যেখানে শান্তি বিরাজ করবে— তবে অবশ্যই বহুমেরুত্বকে সমর্থন করতে হবে। তবে গুতেরেসের মতে, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার মৌলিক দায়িত্ব রাষ্ট্রপুঞ্জ এবং নিরাপত্তা পরিষদের।