
দক্ষিণ ২৪ পরগনার বজবজে ক্যাব চালকের সততার নজির। গাড়িতে ফেলে যাওয়া কয়েক লক্ষ টাকার সোনার গয়না সহ ব্যাগ ফিরিয়ে দিয়েছেন এই ক্যাব চালক।
পুলিশ সূত্রে খবর, বজবজারে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রিয়াঙ্কা প্যারেডা ও তার পরিবারের মহিলা সদস্যরা বেশ কয়েকটি ব্যাগ নিয়ে ওড়িশা থেকে কলকাতায় ফির বাবুঘাট থেকে একটি ক্যাব বুক করে বজবজে ফেরেন। বাড়ি ফিরে প্রিয়াঙ্কা লক্ষ্য করেন তিনি সব ব্যাগ নিলেও তার ব্যক্তিগত ব্যাগ গাড়ির মধ্যেই ফেলে রেখে এসেছেন। ওই ব্যাগেই বেশ কয়েক ভরির সোনার গয়না, রুপোর গয়না, এটিএম কার্ড ছিল।
এরপর বজবজ তদন্ত কেন্দ্রে গোটা বিষয় জানালে পুলিশের তৎপরতায় ওই অ্যাপ ক্যাব চালকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বজবজ থানায় এসে সেই ব্যাগ ফিরিয়ে দিয়েছেন। বজবজ থানার পুলিশের তৎপরতা এবং গাড়ি চালকের সততায় খুশি প্রিয়াঙ্কার পরিবারের।









