গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ‘দিদির দূত’ অ্যাপ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল

    ‘দিদির দূত’ অ্যাপ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল

    0
    147

    ২০২১ সালের ভোটের কয়েম মাস আগে তৈরি হওয়া দিদির দূত অ্যাপকে নতুন মোড়ক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

    ভোটার তালিকা সংশোধনের বিষয়ে যাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করতে যাবেন, তাঁরা এই অ্যাপের মাধ্যমেই বুথভিত্তিক পরিসংখ্যান দেবেন দলকে। গুগল প্লে স্টোরের পরিসংখ্যান বলছে, প্রায় ১১ লক্ষ ডিভাইসে এই অ্যাপ ইতিমধ্যেই ডাউনলোড করা হয়েছে। বাংলায় কমবেশি ৮০ হাজার বুথ রয়েছে। অ্যাপের মাধ্যমেই বুথভিত্তিক সমীক্ষা, কর্মীদের বিভিন্ন বার্তা দেওয়া হবে। একই সঙ্গে মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি নিয়ে আরএসএস এবং বিজেপিকে বিঁধে মখ্যমন্ত্রীর চিঠি বড় হাতিয়ার হতে চলেছে ভণমূল কর্মীদের কাছে।

    এই খোলা চিঠি নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি সম্পর্কে জনসাধারণকে বোঝানো হবে।