গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports লিভারপুলেই থাকতে চেয়েছিলেন রবার্টসন

    লিভারপুলেই থাকতে চেয়েছিলেন রবার্টসন

    0
    23
    ছবি সৌজন্যে : এক্স

    অ্যান্ড্রু রবার্টসন,প্রায় এক দশক ধরে লিভারপুলে আছেন। জানুয়ারিতে তার ক্লাব ছাড়ার সম্ভাবনার খবর বের হলেও, শেষ পর্যন্ত অ্যানফিল্ডেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার বললেন, এই ক্লাবের প্রতি তার প্রতিশ্রুতি কখনোই নড়বড়ে হয়নি।

    জানুয়ারিতে খবর বের হয়, রবার্টসনকে নিতে আগ্রহী প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পার। লিভারপুলও তাকে বিক্রি করে দিতে আগ্রহী ছিল শুরুতে।তবে আরেক ডিফেন্ডার জো গোমেজের চোটে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ৩৩ বছর বয়সী রবার্টসন বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নিজেই।স্পষ্টতই টটেনহামের আগ্রহ ছিল, উভয় ক্লাবের সঙ্গেও আলোচনা হয়েছিল। কিন্তু তিনি থাকতে চেয়ে ছিলেন। সেই প্রেক্ষিতেই সিদ্ধান্ত হয়েছিল। অ্যান্ড্রু রবার্টসন গত সাড়ে আট বা ন’ বছর ধরে লিভারপুলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যতক্ষণ এখানে প্রয়োজন হবে, ততক্ষণ পর্যন্ত তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।

    এই ক্লাব তাঁকে সবকিছু দিয়েছে এবং তিনি এই ক্লাবকে সবকিছু দিয়েছেন।উল্লেখ্য,২০১৭ সালে হাল সিটি থেকে লিভারপুলে যোগ দেন রবার্টসন। লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৩৬৯ ম্যাচ খেলেছেন লেফট-ব্যাক অ্যান্ড্রু রবার্টসন।