
রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকত কোনও প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসা সম্ভব হচ্ছে না।
শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই দাবি করেছেন বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে জাতীয় স্বার্থে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে মনে করেন তিনি।
তৌহিদ হোসেন আরও বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মায়ানমারের যুদ্ধ শেষ হয়ে গেলেও শান্তি আসবে না। এটাকে কঠিন পরিস্থিতি বলে উল্লেখ করেছেন তিনি।









