গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment আর গাইবেন না অরিজিৎ সিং !

    আর গাইবেন না অরিজিৎ সিং !

    0
    75
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভোকালিস্ট হিসেবে আর গাইবেন না অরিজিৎ সিং। মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেছেন পদ্মশ্রী প্রাপ্ত সংগীতশিল্পী অরিজিৎ সিং।
    সেই পোস্টে তিনি তাঁর অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন তাঁকে এত বছর ধরে ভালোবাসার জন্য ধন্যবাদ। তিনি আজকের পর থেকে গায়ক হিসেবে আর কোনো কাজ করবেন না। তাঁর জার্নি এখানেই শেষ হচ্ছে। আর এই পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়েছে অনুরাগীদের দুঃখ। প্রিয় গায়কের এমন সিদ্ধান্তে হতবাক সকলেই। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর এই পোস্ট।
    প্রসঙ্গত দিন দুয়েক আগেই ও রোমিও সিনেমার তাঁর গাওয়া হাম তেড়ে লিয়ে গান প্রকাশ্যে আসে। আর তারপরই প্রতিবারের মত এবারও ভিউ ছাড়িয়েছে কয়েক মিলিয়ন।