
যুদ্ধের আবহে বিধানসভার সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের পাল্টা প্রত্যাঘাতের পথে হেঁটেছে পাকিস্তান।
পাল্টা জবাব দিচ্ছে ভারতও। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন প্রত্যাঘারে প্রভাব হয়ত এরাজ্য পর্যন্ত আসবে না। তবুও নিরাপত্তায় কোনও ফাঁকফোকর রাখতে চান না তিনি। পরিস্থিতি বিশেষে সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তাই নিরাপত্তাবৃদ্ধির পাশাপশি কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সব সরকারি দফতরের ছুটি বাতিল করেছে নবান্ন। এবার বিধানসভার কর্মীদেরও ছুটি বাতিল করা হয়েছে।








