গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata মানুষের অধিকার কাড়ার চেষ্টা! কমিশনকে অভিষেক

    মানুষের অধিকার কাড়ার চেষ্টা! কমিশনকে অভিষেক

    0
    51
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এসআইআর হচ্ছে সম্পূর্ণভাবে বাংলা বিরোধী ।
    এসআইআর আবহে দলের ভার্চুয়াল বৈঠকে এভাবেই কমিশন ও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের নিয়ে মেগা সাংগঠনিক বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠকে প্রায় ২৫ হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন। আর সেই বৈঠক থেকেই ফের একবার একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেগেছেন তিনি। এদিকে, কেন্দ্রের কাছ থেকে  বাংলার বকেয়া পাওনা আদায় করে নিয়ে আসায় দিল্লিতে বিক্ষোভে হবে বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আসন্ন দিনে দিল্লিতে এক বিশাল আন্দোলনের নেতৃত্ব দেবে তৃণমূল। সংসদের সেশন চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে দুটি প্রতিনিধিদল কেন্দ্রীয় দফতরে যাবে—একটি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকে, অন্যটি জল জীবন মিশন মন্ত্রকে। দেখে নিতে চান, কীভাবে বিজেপি বা দিল্লি পুলিশ সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই থামাতে পারে।
    অভিষেক অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মনরেগার বরাদ্দ এখনও ছাড়েনি কেন্দ্র। তাঁর কথায়, বিজেপি শাসিত সরকার বাংলার মানুষের সঙ্গে বৈষম্য করছে।