
বাবরি মসজিদের জমি ঠিক করে ফেলেছেন দাবি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আগে বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির কথা জানালেও মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার আগে রেজিনগরের ছেতিয়ানিতে জমি পরিদর্শনে গিয়েছিলেন হুমায়ুন কবির।
তখনও জানতে না তাঁকে সাসপেনশন করা হবে। ছেতিয়ানি বয়েজ স্কুলের পাশে প্রায় ২৫ বিঘা জমি রয়েছে। ইতিমধ্যেই পোস্টার দেওয়া শুরু হয়েছে এলাকায়। জমি পরিদর্শনের পর হুমায়ুন কবির বলেছেন ওখানে শুধু বাবরি মসজিদ নয়, ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ও হবে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন ওখানে ঠিকমত ট্রিটমেন্ট হয় না। একটা বেড়ে তিনজন করে রোগীকে রাখা হয়। রোগীদের হায়দরাবাদ, বেঙ্গালুরুতে নিয়ে যেতে হয়। তাঁর হাসপাতালে তিনি উন্নত পরিকাঠামো তৈরি করবেন।
যাতে রোগীদের চিকিৎসা করাতে বাইরে নিয়ে যেতে না হয়। বহরমপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির।









