গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Murshidabad পাথর ছুঁড়লে কি রসগোল্লা দেব? হুঙ্কার হুমায়ুন-র

    পাথর ছুঁড়লে কি রসগোল্লা দেব? হুঙ্কার হুমায়ুন-র

    0
    570
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কেউ পাথর ছুঁড়লে তাকে কি রসগোল্লা ছুঁড়বেন? ভোটের দিন এমনই হুঙ্কার দিয়েছেন এজেইউপি নেতা হুমায়ুন কবির। তিনি বলেছেন, একটা ঢিল ছুঁড়লে দুটো পাটকেল খেতে হবে।
    বিধানসভার নির্বাচনের প্রথম দফার আগের রাতে, বুধবার মুর্শিদাবাদে নওদা বিধানসভার শিবনগর প্রাথমিক স্কুলের বুথের কাছেই বোমা বিস্ফোরণ হয়। রাত সাড়ে আটটার নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বুথের ঠিক পাশেই তখন উপস্থিত ছিলেন বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খান। তৃণমূলের দাবি, শাহিনা মমতাজ-কে লক্ষ্য করেই এই বোমা ছোঁড়া হয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল প্রার্থী।
    এই হামলার ঘটনায় সরাসরি হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি-র দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল।