গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports রিয়াল বেতিসকে উড়িয়ে দিল বার্সা

    রিয়াল বেতিসকে উড়িয়ে দিল বার্সা

    0
    149
    ছবি সৌজন্যে : এক্স

    সাম্প্রতিক ফর্ম বিবেচনায় রীতিমতো উড়ছে বার্সেলোনা। চলতি সপ্তাহেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে নাকানিচুবানি খাইয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়নশিপ ঘরে তুলেছে তারা।

    এবার কোপা দেল রের ম্যাচে রিয়াল বেতিসকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো কাতালানরা।বেতিসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সা। আগের ম্যাচে রিয়ালের জালেও ৫ গোল দিয়েছিল তারা, স্প্যানিশ সুপার কাপের সেই ম্যাচটি শেষ হয় ৫-২ ব্যবধানে।ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই গাভির গোলে লিড পায় বার্সা। গোলে অ্যাসিস্ট করেন সিজন জুড়ে দারুণ খেলতে থাকা দানি ওলমো।

    ২৭ মিনিটে ব্যবধান ২-০ করেন জুলস কুন্দে। এরপর অফসাইডের কারণে টানা দুবার বার্সেলোনার গোল বাতিল হয়।দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে গোলবঞ্চিত হন লামিন ইয়ামাল। পরের মিনিটেই ব্যবধান বাড়ান রাফিনহা।