গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National এসআইআর বন্ধ করতে হবে, তৃণমূলের দাবির পাল্টা বিজেপি-র

    এসআইআর বন্ধ করতে হবে, তৃণমূলের দাবির পাল্টা বিজেপি-র

    0
    76
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বিহারে খসড়া ভোটার তালিকায় ভুয়ো আবেদনের অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন কোন দিকে যাচ্ছে এসআইআর।

    অবিলম্বে এসআইআর বন্ধ করতে হবে বলেও দাবি তোলা হচ্ছে। এর আগেও বহুবার প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ চলে যাচ্ছে বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল। বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে ষড়যন্ত্র করা হচ্ছে, অভিযোগ করেছেন তণমূল নেত্রী শশী পাঁজা। এদিকে বিজেপি বাংলার পার্টি, ভারতীয় পার্টি, রোহিঙ্গাদের পার্টি নয় বলে দাবি করেছেন রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

    তাঁর অভিযোগ, বাংলাদেশ থেকে অবৈধভাবে রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোটার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এরাজ্যে শাসক দল, মন্তব্য করেছেন শমীক ভট্টাচার্য।