গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment হিন্দি সিরিয়ালে ধনকুবের বিল গেটস

    হিন্দি সিরিয়ালে ধনকুবের বিল গেটস

    0
    162
    ছবি সৌজন্যে : এক্স

    দীর্ঘ ১৭ বছর পর টেলিভিশনে ফিরেছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ স্মৃতি ইরানি। তার জনপ্রিয় টিভি সিরিয়াল কিউ কি সাঁস ভি কাভি বহু থি টু-এর রিবুট এই মুহূর্তে টিআরপির শীর্ষে। কিন্তু এবার যা সেই ধারাবাহিকে যা ঘটল, তা ভারতীয় টেলিভিশনের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে থেকে যাবে।

    এক কথায় বলা যায় এই প্রথম এমন কিছু ঘটেছে।এই ধারাবাহিকে দেখা গিয়েছে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও আমেরিকান ধনকুবের বিল গেটসকে।আসলে তিনি এই ধারাবাহিকে অভিনয় করেননি। দুটি এপিসোডে বিশেষ অতিথি হিসেবে এসেছেন তিনি। এখন প্রশ্ন হল কেন এলেন গেটস? ধারাবাহিকের প্রডিউসর বালাজি টেলিফিল্মস আগে যে প্রোমো প্রকাশ করেছিল,তাতে দেখা গিয়েছিল তুলসী ওরফে স্মৃতি ইরানি ভিডিওকলে বলছেন, জয় শ্রী কৃষ্ণ, খুব ভালো লাগলো এটা জেনে যে আপনি সোজা আমেরিকা থেকে আমার পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই বিশেষ পর্বটি তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ এক সামাজিক সচেতনতার বার্তা দিতে।জানা গেছে, মূলত মা ও নবজাতকের স্বাস্থ্য নিয়েই তুলসী অর্থাৎ স্মৃতি ইরানি ও বিল গেটসের মধ্যে কথোপকথন হয়েছে। এটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজের সঙ্গেও সম্পর্কিত।এক সাক্ষাৎকারে এই টিভি সিরিয়ালে বিল গেটসের যুক্ত হওয়ার বিষয়টিকে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন স্মৃতি ইরানি। দু’ দিন ধরে এই বিশেষ অতিথি পর্বটি সম্প্রচারিত হয়েছে।

     এদিকে ২৯ জুলাই শুরু হওয়া এই সীমিত পর্বের ধারাবাহিকটি যে এইভাবে আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে যুক্ত হবে, তা হয়তো কেউই ভাবেননি।তবে, এই অপ্রত্যাশিত ক্রসওভার বুঝিয়ে দিল,সামাজিক বার্তা পৌঁছে দিতে বিনোদন মাধ্যম কতটা শক্তিশালী ভূমিকা নিতে পারে।