গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ৬ বছর পর ভারতে পিটবুল

    ৬ বছর পর ভারতে পিটবুল

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বখ্যাত আমেরিকান র‍্যাপার ও গায়ক পিটবুল, অর্থাৎ আর্মান্ডো ক্রিশ্চিয়ান পেরেজ প্রায় ৬ বছর পর ভারতে পা রাখতে চলেছেন।

    পিটবুল আই অ্যাম ব্যাক শীর্ষক এই ট্যুরে ভারতে দুটি কনসার্টে অংশ নেবেন গায়ক। আগামী ৬ ডিসেম্বর গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে, এরপর ৮ ডিসেম্বর হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে শো করবেন পিটবুল।প্রকাশিত পোস্টারে পিটবুলের ছবি ও ইভেন্টের তারিখ উল্লেখ করে লেখা হয়েছে,মিস্টার ওয়ার্ল্ডওয়াইড পিটবুল আই অ্যাম ব্যাক শীর্ষক ট্যুরে ভারতে আসছেন।ন্যূনতম টিকিটের দাম দু হাজার টাকা, ভিআইপি টিকিটের দাম শুরু ৫ হাজার টাকা থেকে, আর প্রিমিয়াম টিকিটের সর্বোচ্চ দাম ২৪ হাজার ৯৫০ টাকা ধার্য করা হয়েছে। উল্লেখ্য,এর আগে পিটবুল ভারতে এসেছিলেন ২০১১, ২০১৭ ও ২০১৯ সালে।

    এটি হতে যাচ্ছে ভারতে তার চতুর্থ যাত্রা। টিম্বার, হোটেল রুম সার্ভিস, নো লো ট্রেইটস-এর সুরে আবারও মাততে যাচ্ছে ভারতীয় ফ্যান ফলোয়াররা। এদিকে ভারত ট্যুর শেষে ১১ ডিসেম্বর পিটবুল পারফরম করবেন বাহরাইনের বিখ্যাত ব্যায়ান আল ডানা এম্পিথিয়েটারে।