
পশ্চিমবঙ্গে প্রথমবারের মতন বিপুল পরিমান সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এমনই প্রত্যয়ী সুর শোনা গিয়েছে কিরেন রিজিজুর গলায়।
তিনি বলেছেন, তৃণমূল সরকারকে মানুষ এইবছর বিধানসভা নির্বাচনে বিসর্জন দেবে, আর বিজেপিকে ক্ষমতায় আনবে। আর সেই কারণের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যা নয় তাই মন্তব্য করছেন। নইলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই ধরণের ভাষা-শব্দ কোনোদিনই কাম্য নয়। কিরেন রিজিজুর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, আর সেই কারণেই নারী শক্তি বিলের বিরোধিতা করেছেন।
বলছেন, নারী সংরক্ষণ বিল দেশকে বিভক্ত করবে, তাতেই বোঝা যায় যে তৃণমূল খুব ভয় পাচ্ছেন। কিন্তু মিথ্যা মন্তব্য করে বিলটির গুরুত্বকে খাটো করা উচিত নয়।









