
একেকটা ভোট কিনতে ১৫-২০ কোটি টাকা খরচ করেছে বিজেপি। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতায় ফিরতেই মুখ খুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
তিনি বলেছেন ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোট বাতিল হয়েছে, এটা বলা মুশকিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি ৪-৫ জনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছেন।
একেকজনের ভোট কিনতে ১৫-২০ কোটি টাকা খরচ করেছে বিজেপি। খোঁচা দিয়ে বলেছেন বিক্রি হয় পণ্য, মানুষের আবেগ, ভালবাসা বিক্রি হয় না। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে তবে জনতা কখনই নয়।






