গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata খুনের জন্যই হামলা, অভিযোগ শশীর

    খুনের জন্যই হামলা, অভিযোগ শশীর

    0
    19
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ব্রিগেডের পথে গিরিশ পার্কে তৃণমূল বিজেপি সংঘর্ষ। অভিযোগ আক্রান্ত হয়েছেন মন্ত্রী শশী পাঁজা। ভাঙচুর করা হয়েছে তার বাড়িতেও।

    সাংবাদিক বৈঠক থেকে এই ঘটনাকে হুলিগানিজম বলে আক্রমণ করেছেন শশী পাঁজা, ব্রাত্য বসু, সায়নী ঘোষরা। আঘাত নিয়ে সাংবাদিক সম্মেলন থেকে শশী পাঁজা বলেছেন বিজেপি খুনি, গুণ্ডা পোষে। এতদিন ভাবতেন এরা গণতন্ত্রের হত্যা করে। এখন দেখা যাচ্ছে এরা শারীরিকভাবেও মারতে চায়। মন্ত্রী আরও বলেছেন পেটে ইট ছোড়া হয়েছে। সাংবাদিক বৈঠকে আক্রান্ত কয়েকজন অনুগামীদেরও শশী পাঁজা নিয়ে আসেন। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নাকি হিসেব নেবেন বলছেন। এটাই কি সেই হিসেবের নিদর্শন, প্রশ্ন তুলেছেন শশী পাঁজা। তাঁরা আরও অভিযোগ প্রধানমন্ত্রীর র‍্যালিতে বাসে করে ইট, পাথর, বোম, লাঠি নিয়ে গিয়েছেন বিজেপি কর্মীরা। মহিলা পুলিশকেও রেয়াত করা হয়নি বলে অভিযোগ।

    মন্ত্রী জানিয়েছেন সব ফুটেজ, রেকর্ডিং তার কাছে আছে। তিনি খুনের অভিযোগ এনে এফআইআর করেছেন। তৃণমূলের ভদ্রতাকে দুর্বলতা ভাবলে মুশকিল হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।