গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National কুয়েত থেকে ২০ ভারতীয়ের দেহ কেরলম ফিরল

    কুয়েত থেকে ২০ ভারতীয়ের দেহ কেরলম ফিরল

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের আবহে কুয়েত থেকে ২০ জন ভারতীয়ের দেহ নিয়ে বিশেষ বিমান নেমেছে কেরলমের কোচিতে। জানা গিয়েছে, বুধবার কুয়েত থেকে বিশেষ বিমান কেইউ৫৬৩২-তে করে ভারতীয়দের দেহ আনা হয়েছে।
    সূত্রের খবর, বিমানে অন্য কোনও যাত্রী ছিলেন না। শুধুমাত্র ভারতীয়দের শব বহনের জন্যই এই বিমানটিকে ব্যবহার করা হয়েছে। সাংবাদসংস্থা জানিয়েছে, গত কয়েক দিনে কুয়েতে আলাদা আলাদা ঘটনায় ২০ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। ড্রোন হামলায় এক ভারতীয়ের মৃত্যু ছাড়া বাকি ১৯ জনের আলাদা আলাদা কারণে মৃত্যু হয়েছে।
    সূত্রের খবর, যে ভারতীয়ের ড্রোন হামলায় মৃত্যু হয়েছে তাঁর নাম সান্থানাসেলভম কৃষ্ণণ। অবশেষে বুধবার বিশেষ বিমানে ২০ ভারতীয়ের দেহ উড়িয়ে নিয়ে আসা হয়।