গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা বিভ্রান্ত হয়, বিতর্ক

    সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা বিভ্রান্ত হয়, বিতর্ক

    0
    62
    ছবি সৌজন্যে : এক্স

    রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুরুষ যদি কোনও সুন্দরী মহিলাকে দেখেন, তবে তিনি বিভ্রান্ত হন। তাঁর মন বিক্ষিপ্ত হয়। সেই কারণেই তিনি সেই মহিলাকে ধর্ষণ করেন।

    দেশ জুড়ে ক্রমবর্ধমান ধর্ষণের এমনই ব্যাখ্যা দিয়েছেন মধ্যপ্রদেশের ভান্ডেরের কংগ্রেস বিধায়ক ফুল সিংহ বরইয়া। তাঁর এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। শুধু সুন্দরী মেয়েদের কথা বলেই থামেননি তিনি। এনেছেন তফসিলি জাতি এসসি, জনজাতি এসটি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ওবিসি-র তত্ত্বও। এক সাক্ষাৎকারে ধর্ষণ প্রসঙ্গে বরইয়ার দাবি, ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হন পিছিয়ে পড়া গোষ্ঠীর মহিলারা। এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত এই সমস্ত মহিলাদের নাকি ধর্ষণ করা হয় পুণ্যের লোভে। প্রাচীন পুঁথিতে এই ধরনের নিদান রয়েছে বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে ধর্ষণের দ্বিতীয় তত্ত্ব হিসাবে তুলে ধরেছেন সুন্দরী রমণীর কথা। বিধায়ক বলেছেন, ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার কারা? এসসি, এসটি, ওবিসি। ধর্ষণের তত্ত্ব হল, কোনও পুরুষ, যে কোনও মানসিক পরিস্থিতিতেই হোক, রাস্তা দিয়ে হাঁটার সময় যদি সুন্দরী মহিলাকে দেখেন তাতে তাঁর মন বিভ্রান্ত হতে পারে এবং তিনি ওই মহিলাকে ধর্ষণ করতে পারেন।

    পাশাপাশি,এসসি, এসটি বা ওবিসি সম্প্রদায়ের মহিলারা সুন্দরী নন, দাবি কংগ্রেস বিধায়ক ফুল সিংহ বরইয়াকের। তা সত্ত্বেও কেন তাঁরা ধর্ষিতা হন? বরইয়ার যুক্তি, প্রাচীন পুঁথিতে তাঁদের ধর্ষণের নিদান দেওয়া আছে।