গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বাবা-মার আর্জি শুনতে পারবে কলকাতা হাইকোর্ট

    বাবা-মার আর্জি শুনতে পারবে কলকাতা হাইকোর্ট

    0
    87
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কলকাতা হাইকোর্ট শুনতে পারবে আর জি কর মামলা, সোমবার শুনানিতে নির্যাতিতার  বাবা-মার আবেদনে সাড়া দিয়ে  জানিয়েছে  সুপ্রিম কোর্ট। মামলা শুনতে পারবে তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। এমনই নির্দেশ দিয়েছে  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি সঞ্জীব কুমার।

    আর জি কর মামলায়  আরও তদন্ত চেয়ে  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল  নির্যাতিতার  পরিবার। কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায়  ওই সময়ে  পরিবারের আর্জি শুনতে চায়নি উচ্চআদালত। সোমবার শীর্ষ আদালত জানিয়ে  দিয়েছে, পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাইকোর্ট। হাইকোর্টে ওই আর্জি শুনতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

    তরুণী চিকিত্সকে ধর্ষণ এবং খুনের মামলায়  সিবিআই তদন্ত নিয়ে  অসন্তোষ প্রকাশ করেছিল পরিবার। তাঁদের বক্তব্য, অনেক রহস্যের উদঘাটন হয়নি সিবিআই তদন্তে। তাই তাঁরা চাইছেন মামলায় আরও তদন্ত করে দেখুক সিবিআই।