
ফাঁসির মঞ্চে কেন, কচুগাছে গলায় দড়ি দিন। সিবিআইয়ের চার্জশিটে নাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদার। গাঁয়ে মানে না আপনি মোড়ল বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন তৃতীয় ব্যক্তির নাম উল্লেখ করতে হলে জনৈকই লেখা হয়। এটা কারও অজানা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কে।
কালীঘাটের কাকু তো আগেই স্পষ্ট করেছেন। বাইট: সুকান্ত সিবিআইয়ের চার্জশিটে নাম নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন সিবিআইয়ের ২৮ পাতার চার্জশিটে শুধু ২ জায়গায় তাঁর নাম। সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি, সিবিআই ভয় পাচ্ছে বলে ভাববাচ্যে কথা বলছে। আগেও বলেছেন এখনও বলছনে প্রমাণ দিতে পারলে ফাঁসিতে ঝুলে যাবেন। বাইট: অভিষেক সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের নামের পাশে কেন জনৈক বসানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম।
সিপিএমের রাজ্য সম্পাদক বলেছেন এতদিন ধরে তদন্ত করার পর সিবিআই কেন ভয় পাচ্ছে। বাইট: সেলিম নাম আসছে কিন্তু পদ আসছে না কেন। সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের আগে জনৈক লেখায় প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরিও। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেছেন কোন রহস্যময় কারণে নাম আছে পদ নেই তা দেখা উচিত। বাইট: অধীর






