
সন্দেশখালিতে তিন বিজেপি নেতার খুনের মামলার তদন্তভার নিল সিবিআই। ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহান শেখের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ২০১৯-র লোকসভা ভোটের পর তিন বিজেপি নেতার খুনের মামলার তদন্তভার আগেই সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
২০১৯-র ৮ জুন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে খনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তিন বিজেপি কর্মীর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। খুনের ঘটনায় নাম জড়ায়। সন্দেশখালির সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহানের।
বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআইকে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দেন। কিন্তু পরে সিআইডির হাতে তদন্তভার গেলে চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ যায় বলে দাবি ছিল নিহতদের পরিবারের।






